কুমিল্লা-১১ আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে বিএনপির হামলার দাবিটি ভুয়া

সম্প্রতি, “কুমিল্লা-১১ এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিএনপি সন্ত্রাসীদের হামলা” দাবিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে এখা যায়, ভিডিওটি বিএনপির নেতাকর্মী কর্তৃক কুমিল্লা-১১ আসনের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের বাড়িতে হামলার কোনো ঘটনার নয়। 

ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে মুক্তির অগ্নিবীর নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ৩ জানুয়ারি ভিডিওটি খুঁজে পাওয়া যায়। সেসময় ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়, এটি আওয়ামী লীগ নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করতে গেলে সেসময় স্থানীয় জনতার বাঁধা দেওয়ার ঘটনার ভিডিও।

ভিডিওটি কোন ঘটনার তা নিশ্চিত হওয়া না গেলেও এটি নিশ্চিত যে এটি নির্বাচন পরবর্তী কোনো সহিংসতার ভিডিও নয়। এছাড়াও গণমাধ্যম কিংবা অন্যকোন নির্ভরযোগ্য সূত্রে কুমিল্লা – ১১ আসনে নির্বাচনের পর বিএনপির নেতাকর্মীদের সংখ্যালঘুদের ওপর হামলার সত্যতা পাওয়া যায়নি। এটি কমপক্ষে একমাস পুরোনো ভিডিও।

অর্থাৎ, “কুমিল্লা-১১ এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিএনপি সন্ত্রাসীদের হামলা” দাবিতে প্রচারিত ভিডিওটি মিথ্যা।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট