বরগুনা-২ আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন- এমন একটি সংবাদ সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে। দৈনিক প্রথম আলোর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ব্যবহার করে এই তথ্যটি প্রচার করা হচ্ছে।
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
আলোচিত ফটোকার্ডে প্রথম আলোর লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ‘১১ ফেব্রুয়ারি ২০২৬’ উল্লেখ করা হয়েছে। কিন্ত দৈনিক প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজ ঘেঁটে দেখা যাচ্ছে ১১ তারিখ সারাদিনে এমন কোনো কার্ড প্রকাশ হয়নি।
বরগুনা ২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থীর নির্বাচনী প্রতিদ্বন্দিতা থেকে সরে যাওয়ার কোনো খবর জাতীয় পর্যায়ের কোনো গণমাধ্যমেও দেখা যাচ্ছে না।
‘Nurul Islam Moni’ নামক ফেসবুক একাউন্ট থেকে ১১ ফেব্রুয়ারি রাত ১০টা ৫ মিনিটে প্রকাশিত এক ভিডিওবার্তায় জনাব নুরুল ইসলাম একই কথা জানান। তিনি তার শুভানুধ্যায়ীদের গুজবে বিশ্বাস না করে পরদিন সময়মতো ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করার অনুরোধ করেন।
অতএব, আলোচিত ফটোকার্ডটি ভুয়া এবং প্রচারিত দাবিটি সম্পূর্ণ গুজব।
