দৈনিক নয়া দিগন্ত “ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা গ্রেফতার” শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করেছে।
দেখুন নয়া দিগন্ত
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ইউপিডিএফের আরেক নেতা প্রদীপ চাকমা (মাইকেল) গ্রেপ্তারের ঘটনাকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
যাচাইয়ে ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমার ফেসবুক প্রোফাইল থেকে এ সংক্রান্ত দাবির সংবাদের স্ক্রিনশট প্রচার করে সেগুলো নিয়ে সার্কাজম করতে দেখা যায় তাকে।
তার প্রোফাইলেরই এক পোস্ট সূত্রে জানা যায়, চট্টগ্রামে চিকিৎসায় থাকা ইউপিডিএফ সংগঠক প্রদীপ চাকমাকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।১২ মার্চ দিবাগত মধ্যরাত ১২টার সময় আগ্রাবাদ এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে র্যাবের সদস্যরা তাকে তুলে নিয়ে যায়।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে কালের কণ্ঠে “ইউপিডিএফ সদস্য প্রদীপ চাকমা গ্রেপ্তার” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, প্রদীপ চাকমার ডাকনাম মাইকেল। তাকে গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেন র্যাব অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান।
কালের কণ্ঠ জানাচ্ছে, প্রদীপের নাম মাইকেল হওয়ায় গতকাল সন্ধ্যায় রটে যায়, গুমফেরত মাইকেল চাকমাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে র্যাব নিশ্চিত করেছে, গ্রেপ্তার মাইকেল চাকমা গুমফেরত মাইকেল চাকমা নন।
অর্থাৎ, ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা গ্রেপ্তারের দাবিটি গুজব।
