সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, “ডিসি মাসুদ এর নেতৃত্বে রাতে সমন্বয়ক জুবায়ের ও মোসাদ্দেক আটক।”
দেখুন এখানে
আলোচিত কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চে গত ৬ ফেব্রুয়ারি প্রকাশিত Daily Sakalbela এ একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যার সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিও পুরোপুরি মিলে যায়। দৈনিক সকালবেলা-এর ফেসবুক পেজে প্রকাশিত ১ মিনিট ১১ সেকেন্ডের প্রতিবেদনের শুরুর ৩০ সেকেন্ডই ছড়িয়ে পড়েছে জুবায়ের ও মুসাদ্দিক আটক দাবিতে।
কি-ওয়ার্ড সার্চে এ ঘটনার সংবাদ দৈনিক ইনকিলাব এ “পুলিশের সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডাকসু নেতারা” শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ৬ই ফেব্রুয়ারি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এ সময় রমনা জোনের ডিসি মাসুদ আলমসহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে যান ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। ভিডিওতে এ ঘটনার দৃশ্যই দেখা যায়।
অর্থাৎ, ডিসি মাসুদের নেতৃত্বে রাতে সমন্বয়ক জুবায়ের ও মুসাদ্দিক আটক দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি পুরোনো।
