সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের ছবি ব্যবহার করে ছড়ানো একটি ফটোকার্ডে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, “তারেক রহমান অলরেডি দেশের প্রধানমন্ত্রী।”
ফটোকার্ডটি সম্বলিত পোস্ট দেখুন এখানে, এখানে
কিন্তু ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা গেছে, সালাহউদ্দিন আহমদ এমন কোনো বক্তব্য দেননি।
আলোচিত ফটোকার্ডটিতে কোনো তথ্যসূত্রও উল্লেখ নেই। তিনি যদি এমন বক্তব্য দিতেন তাহলে তা সংবাদমাধ্যমগুলোতে ফলাও করে প্রচার করা হতো। কিন্তু সংশ্লিষ্ট কী-ওয়ার্ড সার্চ করে কোনো সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে তার এধরণের মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টেও এধরণের কোনো মন্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং সালাহউদ্দিন আহমদের ছবি ব্যবহার করে তৈরি ফটোকার্ডটি ভুয়া এবং মন্তব্যটি অসত্য়।