ইসলামি আন্দোলন জোটে আসতে চাইলেও আর নিবো না এমন কথা বলেননি মামুনুল হক

“ইসলামি আন্দোলন এখন জোটে আসতে চাইলেও আমরা আর নিবো না” বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের বক্তব্য দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। ফেসবুকে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়া ফটোকার্ডটিতে ব্যাপক প্রতিক্রিয়া আসতে দেখা গেছে। 

এধরনের পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে এ দাবির সত্যতা পাওয়া যায়নি। 

আলোচিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে আশার আলো নামে একটি ফেসবুক পেইজ থেকে জামায়াত সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে ফটোকার্ডটি পোস্ট করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে পরিচালিত একটি ফেসবুক গ্রুপে পোস্টটিতে ৭ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। সাড়ে ৬ শতাধিক বার শেয়ারের পাশাপাশি ৭ শতাধিক মন্তব্য পড়েছে এতে। এছাড়া জামায়াত ইসলামীর নেতা শফিকুল ইসলাম মাসুদের নামে পরিচালিত একটি গ্রুপে ২ হাজারের কাছাকাছি প্রতিক্রিয়ার পাশাপাশি ২ শতাধিক বার শেয়ার করা হয়েছে ফটোকার্ডটি। 

অন্যদিকে, দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক নেটিজেন। মো. রতন মিয়া নামে একজন লিখেছেন,“একবার বিশ্বাস নষ্ট হয়ে গেলে তাকে আর বিশ্বাস করা যায় না হুজুর আপনি ঠিক বলেছেন।” কাজী শাহীন কাদির নামের একজন লিখেছেন, “মামুনুল হক সহজ সরল আলেমদের ধোকা দিচ্ছে” রহমান ফিরোজুর নামে একজন মন্তব্য করেছেন, “ভাই ভারতের দালাল কোন দল কে নিবেন না। এরা সংসদে যেয়ে ও ঝামেলা করবে। এই আসন গুলোই জামায়াতের ভালো নেতা দের কে দিন। এরা দেশের জন্য কাজ করবে।”

তবে এ সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেখা গেছে, মামুনুল এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন। শনিবার  বিকেলে (১৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ বিষয়ে কথা বলেন তিনি। 

এসম্পর্কিত সংবাদ দেখুন এখানে  

এতে মামুনুল হক বলেন, ‘ইসলামী আন্দোলনের নেতারা চূড়ান্ত ঘোষণা দিয়েছেন। নির্বাচনে সকল আসনে তারা প্রতিদ্বন্ধীতা করবেন। সে হিসেবে তারা অন্য কারো সঙ্গে আসন সমঝোতা করছেন না। তাই এ মূহুর্ত আমরা আর আসন সমঝোতার কোনো আশা রাখছি না। পরবর্তীতে এতটুকু বলতে পারি, রাজনীতিতে শেষ বলতে কিছুই নেই। নির্বাচনী বাস্তবতার সম্মুখিন হয়ে আমাদের সবার মাঝে হয়তো আবার নতুন করে উপলব্দি সৃষ্টি হতে পারে। প্রতিদ্বন্ধীতার মাঠ থেকে জনআঙ্খার ভিত্তি ও প্রত্যাশা থেকে আমাদের সমঝোতা ভেঙ্গে পড়া পুনরায় নির্মিত হতে পারে। শেষ মূহুর্ত পর্যন্ত আমরা এ প্রত্যাশা রাখব।’

সুতরাং ,বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের বক্তব্য দাবি করে ছড়ানো “ইসলামি আন্দোলন এখন জোটে আসতে চাইলেও আমরা আর নিবো না” লিখা ফটোকার্ডটি ভুয়া। এধরনে কোনো কথা বলেননি মামুনুল হক। 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট