বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের নামে ভুয়া মন্তব্য প্রচার

“ফেব্রুয়ারীতে নির্বাচন না দিলে আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন শুরু করবো” শিরোনামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

দেখুন এখানে

তবে ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের এমন কোন বক্তব্য খুঁজে পাওয়া যায়নি। তিনি যদি এমন মন্তব্য করতেন তাহলে গণমাধ্যমে সেটি ঢালাও ভাবে প্রচার করা হতো।

তবে এ সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেখা গেছে, বাংলাদেশের সংবাদমাধ্যম গুলোতে এধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। 

আলোচিত ফটোকার্ডটি লক্ষ্য করলে দেখা যায় এটি যমুনা টিভির ফটোকার্ডের আদলে তৈরি। যমুনা টিভির লোগো নকল কোঁরে জানিনা টিভি লেখা হয়েছে। 

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে জানিনা টিভির ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়।

যার ইন্ট্রোতে লেখা রয়েছে, “একটি বিনোদন মূলক প্লাটফর্ম। আমাদের পোস্ট গুলো শুধুমাত্র বিনোদনের অংশ। কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না।”

সুতরাং, “ফেব্রুয়ারীতে নির্বাচন না দিলে আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন শুরু করবো” শিরোনামে সালাহউদ্দিন আহমদের নামে যে ফটোকার্ড প্রচার করা হচ্ছে তা ভুয়া এবং বিভ্রান্তিকর। 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট