সম্প্রতি, “দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠক” শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
ফটোকার্ডটি লক্ষ্য করলে দেখা যায়, উপরে দৈনিক জনকণ্ঠের লোগো আদলে তৈরি লোগো কিন্তু লেখা রয়েছে দৈনিক জনকুণ্ঠ। যা দৈনিক জনকণ্ঠের ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহাতায় সম্পাদনা করে তৈরি করা হয়েছে। প্রকাশের তারিখ হিসেবে ১৭ জানুয়ারি ২০২৬ উল্লেখ রয়েছে।
এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ অরে সাম্প্রতিক সময়ে দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠক দাবিতে গণমাধ্যমে কোন সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে আলোচিত ফটোকার্ডের ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে দৈনিক ইত্তেফাকে ১৩ জুলাই ২০২৩ এ “প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ আজ” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে আলোচিত ফটোকার্ডের ছবির মিল রয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, “বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে উজরা জেয়া প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। গণমাধ্যমে বিষয়টি জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।”
সুতরাং, “দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠক” দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
