বিএনপি ক্ষমতায় গেলে শরিয়া আইন চালুর কথা বলেননি সালাউদ্দিন আহমেদ

“বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান শরিয়া আইন চালু করবে” বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এমন বক্তব্য দিয়েছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। 

এসম্পর্কিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

তবে ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া ‍যায়নি। 

আলোচিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, আশার আলো নামে একটি ফেসবুক পেইজ থেকে ফটোকার্ডটি বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়েছে। বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভির সংবাদ ফটোকার্ড ধরণ নকল করে তৈরি করা হয়েছে ছবিটি। এতে উপরের দিকে বিএনপি নেতা সালাউদ্দীন আহমেদের একটি মাথায় টুপি পড়া ছবি ব্যবহার করে ক্যাপশন লেখা হয়েছে, “বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান শরিয়া আইন চালু করবে : সালাউদ্দিন আহমেদ। নীচের অংশে যমুনা টিভির লোগো নকল করে জনতা টিভি (Janata|TV) নামে প্রায় একইরকম আরেকটি লোগো বসানো হয়েছে। এরপাশে, ওয়েবসাইট , ফেসবুক পেইজ নাম এবং ইউটিউব চ্যানেলের নাম লেখা আছে। তবে সার্চ করে এধরনের কোনো সংবাদ মাধ্যম পাওয়া যায়নি। 

অন্যদিকে, ফেসবুকে বিভিন্ন পেইজ এবং গ্রুপে পুনরায় পোস্ট করা ফটোকার্ডটিতে ব্যাপক প্রতিক্রিয়া পড়তে দেখা গেছে। এরমধ্যে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের নামে পরিচালিত একটি গ্রুপে এর পোস্টে ১ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি ৫ শ’র কাছাকাছি মন্তব্য পড়েছে। এছাড়া, ভিপি আবু সাদিক কায়েম সমর্থকগোষ্ঠী নামে একটি গ্রুপেও ২ শতাধিক মন্তব্য এবং প্রতিক্রিয়া পড়তে দেখা গেছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দাবিটি বিশ্বাস করে বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে নেটিজেনদের। 

শফিকুল ইসলাম মাসুদ নামে পরিচালিত একটি গ্রুপে ছবিটির পোস্টে মিজানুর রহমান নামে একজন মন্তব্য করেছেন, “আগে শরীয়া আইন নিয়ে পড়ালেখা করতে হয়। তারপর আইন চালু করতে হয়। তা নাহলে সেটা ব্যক্তি কর্তৃক তৈরি আইন হয়ে যায়”। 

মারজিনা আক্তার নামে একজন লিখেছেন, “শরীয়াতো বিশ্বাসও করেনা তারেক রহমান, আর উনি চাইলে কী হবে আপনার নিয়োগকর্তা র চাইবে তো?” 

ডালিম হোসেন নামে একজন মন্তব্য করেছেন, “একজন নেতা বলে শরিয়া আইন মানি না অপর আরেকজন নেতা বলে শরিয়া আইন চালু করবে। আপনারা মুসলমানদের সাথে আর কত প্রতারণা করবেন?”

তবে এ সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশের কোনো সংবাদমাধ্যমে এধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও যমুনা টিভি এবং  বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের অফিশিয়াল ফেসবুক পেইজেও এধরনের কোনো পোস্ট পাওয়া যায়নি। 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট