১০ মার্ডারের ঘোষণা দেওয়া ব্যক্তি হাসনাত আবদুল্লাহর বাবা নন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, “ফেসবুকে এসে ১০টি মার্ডারের হুমকি দিলেন হাসনাত আবদুল্লাহর বাবা।”

ভিডিওতে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, “আমি আমার ছেলেরে আল্লাহ্ নামে ছেড়ে দিছি। আমি ১০টা মার্ডার করাবো, ১০টা মার্ডার করাবো আমি। ফেসবুকে ডিরেক্ট বললাম। যে আমরা কোনো বিচার আচার মানি না।”

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ভিডিওতে দেখা ব্যক্তি হাসনাত আবদুল্লাহর বাবা নন। হাসনাত আবদুল্লাহর বাবার নাম মোহাম্মদ জালাল উদ্দিন। আর ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তাঁর নাম গাজী সুজন। তিনি হাসনাত আবদুল্লাহর রাজনৈতিক কর্মী গাজী ইমনের বাবা।

গাজী ইমন এনসিপির রাজনীতি করেন এবং হাসনাত আবদুল্লাহর একজন বিশ্বস্ত কর্মী হিসেবে পরিচিত। গাজী ইমনের ফেসবুক প্রোফাইল যাচাই করলে তার বাবাকে নিয়ে একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্টের ব্যক্তি এবং আলোচিত বক্তব্য দেওয়া ব্যক্তি একই।

পোস্টে গাজী ইমন তার বাবার সাথে ওমরার ছবি শেয়ার করে লিখেন “…আজ আমরা অনেক খুশি পরিবার নিয়ে ওমরা করতে পেরে আর বিশেষ করে বাবার ইচ্ছাটা পোরোন হল বাবার ইচ্ছা ছিল পরিবার নিয়ে ওমরা করবে আজ তা পুরোন হল…”

দেখুন এখানে

যাচাইয়ে গাজী ইমনের বাবা গাজী সুজনের ফেসবুক প্রোফাইল খুঁজে পাওয়া যায়। তিনি একজন সৌদি প্রবাসী। 

হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইলে ২০২২ সালের ৯ জানুয়ারি তার বাবাকে নিয়ে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে তার বাবার সাথে তার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “পাশে বসে থাকা ভদ্রলোক আমার বাবা।এটা বাবার সাথে আমার প্রথম এবং একমাত্র ছবি।…”

দেখুন এখানে

গত ২৬ আগস্ট ২০২৫ BD24Live এ “বাবাকে নিয়ে ফেসবুকে লেখা পুরোনো পোস্ট শেয়ার করলেন হাসনাত আব্দুল্লাহ” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যার সাথে আলোচিত ভিডিওর ব্যক্তির চেহারার কোন মিল নেই।

সুতরাং,  “ফেসবুকে এসে ১০টি মার্ডারের হুমকি দিলেন হাসনাত আবদুল্লাহর বাবা।” দাবিতে প্রচারিত ভিডিওটি মিথ্যা।

 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট