বিএনপি ক্ষমতায় আসলে হিন্দুদের জন্য ২০ শতাংশ কোটা রাখার কথা বলেননি তারেক রহমান

“আমি হিন্দু ধর্মের সকলকে বলবো, বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের জন্য ২০% কোটার ব্যবস্থা বরাদ্দ দেবো।” বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমন বক্তব্য দিয়েছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টিকটকে ছড়ানো হয়েছে।

এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে 

তবে ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

আলোচিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, আমার ঢাকসু নামে একটি ফেসবুক পেইজ এবং টিকটক একাউন্ট থেকে একই তারিখে (৭ ডিসেম্বর, ২০২৫) ফটোকার্ডটি পোস্ট করা হয়। তারেক রহমান এক অনলাইন সমাবেশে এই বক্তব্য দিয়েছেন বলে দাবি করা হয় এতে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুক পেইজটির আলোচিত পোস্টটিতে ১৩ হাজার প্রতিক্রিয়ার পাশাপাশি ২ হাজারের কাছাকাছি মন্তব্য এসেছে। পোস্টের মন্তব্য গুলো যাচাই করে দেখা গেছে, দাবিটি বিশ্বাস করেছেন নেটিজেনদের অনেকে। ইসরাত জাহান নামে একজন লিখেছেন, “১০% হওয়ার কথা ছিল না, হিন্দুরা আছে ৭-৮% আপনি দেবেন ২০%। এই কোটা দিয়ে যে কি করবেন তা এতবছরে জানা হয়ে গেছে।” আরিফুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, “আজ অব্দি যত কিছু হলো,তার মূলে ছিলো কৌটা।আবার কৌটাকে কেনো প্রশ্রয় দেয়া হচ্ছে তাহলে? কৌটা ব্যাবস্থা তাহলে দূর হচ্ছে না?”

এ সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের এ সম্পর্কিত  বক্তব্য পাওয়া যায়। এতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে হিন্দু ধর্মালম্বীদের কোটা সিস্টেমের মাধ্যমে তারেক রহমান চাকরি দেবেনি এমন বক্তব্য দিয়েছেন তিনি । 

গত বছরের অক্টোবরে রাজশাহীর একটি পূজা মন্ডপ পরির্দশনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, “আপনাদের ছেলে মেয়েদের জন্য চাকরির ব্যবস্থার করা চিন্তা ভাবনা করছেন তারেক রহমান। কোটা সিস্টেমের মাধ্যমে আপনাদের ছেলে মেয়েরা চাকরি পাবেন। আপদের সন্তানদের যদি চাকরি নাও দিতে পারে প্রত্যেকটা ছেলেকে বিদেশে যাতে গিয়ে চাকরি করতে পারে তার নিরাপত্তার দিবে তারেক রহমান। এসব প্ল্যান তাদের মাথায় আছে।”

তবে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে এধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। 

সুতরাং “আমি হিন্দু ধর্মের সকলকে বলবো, বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের জন্য ২০% কোটার ব্যবস্থা বরাদ্দ দেবো।” বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমন বক্তব্য দিয়েছেন দাবি করে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। তারেক রহমান এধরনের কোনো বক্তব্য দেননি। 

উল্লেখ্য যে, আমার ঢাকসু নামে পেজটি থেকে বিএনপির বিপক্ষে প্রায়সই গুজব ছড়ানো হয়। 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট