বিএনপিকে নিয়ে আমির হামজার মন্তব্য দাবিতে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, আমির হামজা ‘আমার ৩ শিশুকন্যাকে একটু দেখে রাইখেন, যে কোন সময় আমাকে হত্যা করতে পারে বিএনপির সন্ত্রাসীরা।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলসের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

যাচাইয়ে দেখা যায়, ‘আমার ৩ শিশুকন্যাকে একটু দেখে রাইখেন, যে কোন সময় আমাকে হত্যা করতে পারে বিএনপির সন্ত্রাসীরা: আমীর হামজা’ শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এছাড়া আমির হামজাও সরাসরি বিএনপিকে উদ্ধৃত আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

আলোচিত ফটোকার্ডটি লক্ষ্য করলে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো ও ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ১৮ জানুয়ারি, ২০২৬-এর উল্লেখ রয়েছে।

উক্ত সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে গত ১৮ জানুয়ারি ‘আমার ৩ শিশুকন্যাকে একটু দেখে রাইখেন : আমির হামজা’ শিরোনামে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়। ফটোকার্ডটিতে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য রয়েছে। 

 কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও স্পষ্ট। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ফটোকার্ডটির শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

মূল ফটোকার্ড পোস্টটির মন্তব্যের ঘরে প্রাপ্ত প্রতিবেদন থেকে জানা যায়, ফটোকার্ডটি মুফতি আমির হামজার হত্যা হুমকি পাওয়া প্রসঙ্গে করা ফেসবুক পোস্টটি নিয়েই করা হয়েছে। তবে ওই পোস্টটিতে তাকে হত্যার হুমকির বিষয়ে সরাসরি বিএনপিকে উদ্ধৃত করতে দেখা যায়নি।

সুতরাং, বিএনপিকে নিয়ে আমির হামজার মন্তব্য দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া এবং সম্পাদিত।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট