জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের নামে ভুয়া ও বানোয়াট মন্তব্য প্রচার

সম্প্রতি, “জামাত ক্ষমতায় গেলে ধ/র্ষণ ঠেকাতে প্রতি জেলায় পতি/তালয় বানানো হবে” শিরোনামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ছবিযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

দেখুন এখানে, এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

আলোচিত ফটোকার্ডটি লক্ষ্য করলে দেখা যায়, ফটোকার্ডটির উপরে ডান কোনায় চ্যানেল আই এর লোগোর আদলে তৈরি ভুয়া লোগো চ্যানেল এআই এবং প্রকাশের তারিখ হিসেবে ৩৬ জুলাই ২০২৫ উল্লেখ করা হয়েছে। কার্ডের মাঝখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ছবি এবং তার নিচেই শিরোনাম “জামাত ক্ষমতায় গেলে ধ/র্ষণ ঠেকাতে প্রতি জেলায় পতি/তালয় বানানো হবে” লেখা হয়েছে। চ্যানেল এআই নামে কোন স্বীকৃত মিডিয়া নেই বাংলাদেশে।

সার্চে Channel Ai পেজটি খুঁজে পাওয়া যায়, যার ইন্ট্রোতে লেখা রয়েছে, “This is an independent, experimental AI-based content platform.We create AI-generated videos, concepts, and stories for learning, creativity, and entertainment purposes only. AI Content | Experiments | Future Concepts Non-mainstream•Independent•Creative” 

Channel Ai এর পোস্ট করা ফটোকার্ডটি এই প্রতিবেদন তৈরির আগ পর্যন্ত ৪ হাজার শেয়ার, ৭ হাজার ৪ শত কমেন্ট এবং ৩১ হাজার প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।ফটোকার্ডটি আসল ভেবে নেটিজেনরা তাদের মন্তব্য প্রকাশ করছে। 

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোন সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

বাংলাদেশ জামায়াত ইসলামীর অফিসিয়াল পেজ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের প্রোফাইল থেকেও উক্ত দাবিতে কোন পোস্ট দেওয়া হয়নি।

সুতরাং, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। 

 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট