সালাউদ্দিনকে নিয়ে একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া

“চাঁদাবাজির অভিযোগ এনে ১২ ফেব্রুয়ারিতে জনগণ বিএনপিকে ভোট দিক বা না দিক, তবে ১৩ ফেব্রুয়ারিতে কেন্দ্র দখল করে যেকোনো মূল্যে বিএনপি সরকার গঠন করবেই করবে” বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এমন বক্তব্য দিয়েছেন দাবি করে একটি সংবাদ ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এসম্পর্কিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

আলোচিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির ফটোকার্ড ধরন নকল করে তৈরি করা হয়েছে। সংবাদমাধ্যম কালবেলাকে নকল করে তৈরি ভিন্ন একটি ফেসবুক পেইজ থেকে ফটোকার্ডটি পিনাকি ভট্টাচার্য নামে পরিচালিত একটি গ্রুপে পোস্ট করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে পোস্টটিতে ২ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি ৬ শতাধিক বার শেয়ার করা হয়েছে। এছাড়াও সেখানে দাবিটি বিশ্বাস করে মন্তব্য করেছেন ২৬৭ জন নেটিজেন। 

তবে এসম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে একাত্তর টিভি বা অন্যকোনো সংবাদমাধ্যমে সালাউদ্দিন আহমেদের এধরনের বক্তব্য দিয়েছেন এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও একাত্তর টিভির অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম চ্যানেল সমূহে এসম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে এধরনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

সুতরাং “চাঁদাবাজির অভিযোগ এনে ১২ ফেব্রুয়ারিতে জনগণ বিএনপিকে ভোট দিক বা না দিক,তবে ১৩ ফেব্রুয়ারিতে কেন্দ্র দখল করে যেকোনো মূল্যে বিএনপি সরকার গঠন করবেই করবে” বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নামে ছড়ানো একাত্তর টিভির ফটোকার্ডটি ভুয়া। একাত্তর টিভি কিংবা অন্যকোনো সংবাদমাধ্যমে সালাউদ্দিন আহমেদের নামে এধনের কোনো সংবাদ প্রকাশিত হয়নি।  

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট