জাইমা রহমানকে জড়িয়ে নয়া দিগন্তের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি নয়া দিগন্তের লোগোযুক্ত একটি ফটোকার্ডে জাইমা রহমানকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর অশংগ্রহন ছাড়া নয় মাসে স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। বিএনপি সরকার গঠন করলে ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলা হবে।’

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ‘মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর অশংগ্রহন ছাড়া নয় মাসে স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। বিএনপি সরকার গঠন করলে ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলা হবে।’ এমন কোনো মন্তব্য করেননি জাইমা রহমান এবং নয়া দিগন্তও উক্ত শিরোনামে কোন ফটোকার্ড প্রকাশ করেনি।

আলোচিত ফটোকার্ডে নয়া দিগন্তের লোগো এবং প্রকাশের তারিখ ০৩ ফেব্রুয়ারি উল্লেখ থাকায় উক্ত সূত্র ধরে নয়া দিগন্তের ফেসবুক পেজ পর্যালোচনা করে এমন শিরোনামের কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।

তবে একই ছবি ব্যবহার করে ভিন্ন শিরোনামের একটি ফটোকার্ড পাওয়া যায়। ওই ফটোকার্ডের শিরোনামে লেখা রয়েছে, ‘দেশ গড়তে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণ চান জাইমা রহমান’। শিরোনাম ছাড়া বাকি সব উপাদানের সঙ্গে আলোচিত ফটোকার্ডটির মিল পাওয়া যায়।

প্রকৃতপক্ষে, গণমাধ্যমের ফটোকার্ডের ডিজাইন নকল করে প্রযুক্তির সহায়তায় এমন দাবি সংবলিত ফটোকার্ড তৈরি করা হয়েছে।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড যাচাই করেও আলোচিত দাবির সপক্ষে কোন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ মূল ফটোকার্ডের শিরোনাম সম্পাদনা করেই আলোচিত দাবির ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট