ছাত্রলীগ নেতাকে বিএনপির লোকজনের মারধর দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, “ছাত্রলীগ নেতা মিলন বিস্বাসকে নি’র্মম নি’র্যাতন করছেন বিএনপির লোকেরা।”  দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি বগুড়ায় ভুয়া ফুড ইন্সপেক্টর সেজে এক হোটেল মালিকের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে আটক ব্যক্তিকে মারধরের দৃশ্য। যা উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে কালবেলার ওয়েবসাইটে গত ০৫ ফেব্রুয়ারিতে “বগুড়ায় ভুয়া ফুড ইন্সপেক্টর সেজে চাঁদা দাবি, অতঃপর…” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের উদ্দিগোলা বাজারে ভুয়া ফুড ইন্সপেক্টর সেজে এক হোটেল মালিকের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে মেহেদী হাসান নামে এক ব্যক্তিকে আটক ও মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 

সুতরাং, বগুড়ায় ভুয়া ফুড ইন্সপেক্টর সেজে এক হোটেল মালিকের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে আটক ব্যক্তিকে গণধোলাই দেওয়ার ভিডিওকে ছাত্রলীগ নেতাকে মারধর করা হয়েছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট