সম্প্রতি, “ইসরায়েল কে হুশিয়ারি দিলেন বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান” শিরোনামে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, “ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান” দাবিটি সঠিক নয়। চলমান এই সংঘাতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো বক্তব্য বা বিবৃতি গণমাধ্যম সূত্র বা প্রধানমন্ত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এই সংঘাত সংক্রান্ত একটি বিবৃতি পাওয়া যায়। বিবৃতিতে বলা হয়, ইরানে হামলার পর বাংলাদেশ সেদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।
বাংলাদেশ সতর্ক করে দিয়েছে যে, অব্যাহত শত্রুতা কেবল আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকে বিপন্ন করবে। এটি সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতপার্থক্য নিরসনের জন্য কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ এই অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দাও জানায়
বাংলাদেশ আশা করে যে যত তাড়াতাড়ি সম্ভব শান্তি বিরাজ করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা পুনরুদ্ধার করা হবে।
আজ আরেকটি বিবৃতিতে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে নিন্দা জানিয়েছে মন্ত্রণালয়।
এই দুই বিবৃতির কোনোটিতেই কোনো দেশকে হুঁশিয়ারি দেওয়ার তথ্য মেলেনি।
অর্থাৎ, প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
