পেট্রোলের দাম বেশি নেওয়ায় পাম্পে আগুন দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

ফ্যাক্ট অর ফলস টিম

সম্প্রতি, “পেট্রোল পাম্পে  আ/গু/ন রাজধানীতে পাম্পে বেশি দামে পেট্রোল বিক্রি করায় পাম্পে আ”গুন দিলো সাধারণ জনগণ।” শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। 

MK Times নামের পেজ থেকে ভিডিওটি পোস্ট করা দাবি করা হয়েছে, “রিপোর্টার: আবু বকর সিদ্দিক, এমকে টাইমস্   প্রতিনিধি।” 

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

আলোচিত ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে, ‘GenuineiT’ নামের একটি পেজে ১৭ আগস্ট ২০২৫ প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। যার সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। 

ক্যাপশনে ভিডিওটিকে ঢাকার মহাখালী এলাকার ‘ইউরেকা পেট্রোল পাম্পে’ অগ্নিকাণ্ডের দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে ২০২৫ সালের ১৭ আগস্ট ‘দ্য ডেইলি স্টার’-এর অনলাইন বাংলা সংস্করণে “মহাখালী পেট্রল পাম্পের আগুন নিয়ন্ত্রণে” শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়। 

প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সন্ধ্যা ৭টার দিকে মহাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন ইউরেকা সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শিহাব সরকার জানিয়েছিলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এটি ছিল একটি দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড।

অর্থাৎ, পেট্রোলের দাম বেশি নেওয়ার কারণে পাম্পে আগুন দেওয়া হয়েছে দাবিটি মিথ্যা।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট