পাকিস্তানের ভিডিওকে বাংলাদেশের আদালতে আইনজীবীদের সংঘর্ষের দাবিতে প্রচার

ফ্যাক্ট অর ফলস টিম

সম্প্রতি, “বিএনপির আইন জীবীরা কোর্টকে বাপ দাদার সম্পত্তি মনে করতাছে, সঠিক সময়ে সঠিক জবাব দেওয়া হবে ইন্শআল্লাহ।” ক্যাপশনে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি পাকিস্তানের লাহোর হাইকোর্টে বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যকার সংঘর্ষের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷

ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে পাকিস্তানের গণমাধ্যম Dawn News এর ইউটিউব চ্যানেলে গত ০২ মার্চ ‘SHOCKING VIOLENCE: Lawyers Clash, Female Lawyer Assaulted in Lahore High Court Bar Election!’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যার সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

পাকিস্তানের গণমাধ্যমে Pakistan Today এর প্রকাশিত প্রতিবেদন সূত্রেও একই তথ্য জানা যায়।

 

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পাকিস্তানের লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র করা তীব্র উত্তেজনার মধ্যে হাইকোর্ট প্রাঙ্গণে একজন পুরুষ ও একজন নারী আইনজীবীর মধ্যে শারীরিক সংঘর্ষের ঘটনা ঘটে এবং দুজন পুরুষ আইনজীবীকেও পৃথকভাবে শারীরিক লড়াইয়ে লিপ্ত হতে দেখা যায়। 

সুতরাং, বিএনপির আইনজীবীদের দুটি পক্ষের সংঘর্ষের দৃশ্য দাবিতে পাকিস্তানের লাহোর হাইকোর্টে আইনজীবীদের মধ্যকার সংঘর্ষের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট