অনলাইন মিডিয়া জাগরণ নিউজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, “ধ্বংসযজ্ঞ দেখে ইহুদীর আহাজারি।”
জাগরণ নিউজের ফেসবুক পেজে প্রচারিত ভিডিও দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের আসাদুদ শহরে হামাসের হামলা চালানোর ঘটনার।
আলোচিত ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে মার্কিন গণমাধ্যম স্কাই নিউজের ওয়েবসাইটে ২০২৩ সালের ৯ অক্টোবর একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়।
ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি সেসময় ইসরায়েলের আসাদুদ শহরে হামাসের হামলার পরবর্তী দৃশ্যের ভিডিও।
অর্থাৎ, হামাস-ইসরায়েল সংঘাতের পুরোনো ভিডিওকে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
