বিএনপি নেতার ছেলের হামলার দাবিতে ভারতের স্কুলের ভিডিও প্রচার

ফ্যাক্ট অর ফলস টিম

সম্প্রতি, “কুমিল্লায় স্কুল শিক্ষককে মারলেন বিএনপির প্রভাবশালী নেতার ছেলে মানজা মানিক।” ক্যাপশনে একটি ভিডিও প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষের ভেতরে একজন ছাত্র এক ব্যক্তিকে ঘুষি মারছে। এক পর্যায়ে উপস্থিত অন্য ব্যক্তিরা তাকে থামায়।

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের অন্ধ্রপ্রদেশের।

আলোচিত ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে গত ৭ মার্চ ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ–এর ফেসবুক পেজে প্রকাশিত হুবহু একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, “অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় একটি সরকারি উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষের ভেতরে তর্ক চলাকালীন এক শিক্ষককে দশম শ্রেণির এক ছাত্র আক্রমণ করেছে বলে অভিযোগ উঠেছে। বাপলাপাড়ু মন্ডলের বীরাবল্লি জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে এবং পুরো বিষয়টি ক্যামেরায় ধরা পড়ে।”

প্রাসঙ্গিক কী–ওয়ার্ড সার্চ করে ভারতের সংবাদমাধ্যম India Today এর ওয়েবসাইটে “Andhra student punches teacher as classroom dispute turns violent. Video goes viral” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকেও একই তথ্য প্রকাশিত পাওয়া যায়। 

অর্থাৎ, ভারতের স্কুলের ভিডিওকে বিএনপি নেতার ছেলের হামলা বলে প্রচার; যা মিথ্যা।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট