সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, “ইরানি ক্ষে’পণাস্ত্র হাম’লায় বেঞ্জামিন নেতা’নিয়াহুর ভাই ইদো নেতা’নিয়াহু নি’হত হয়েছেন। ইনশাআল্লাহ,একে একে জাহান্নামের সব জালিম ধ্বংস হয়ে যাবে।”
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি পুরোনো এবং মূল ঘটনাটি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি বাড়িতে আগুন লাগার দৃশ্য।
ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও সামনে আসে। এইচসিবি ফটোগ্রাফি নামের পেজ থেকে গত ৯ ফেব্রুয়ারি সেটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা, “বর্তমানে যা ঘটছে: পার্ক প্লেস, গ্যালওয়ে, এনজে রাত ১০:৪৭ | ১৬° | #২/৩।” ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে এ ভিডিওটির হুবহু মিল রয়েছে।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে দেখা যায়, গত ১০ ফেব্রুয়ারি “ব্রেকিংএসি ডটকম” “UPDATE: No injuries in Sunday’s Galloway fire” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। বাংলায় “সর্বশেষ তথ্য: রবিবারের গ্যালওয়ে অগ্নিকাণ্ডে কেউ আহত হয়নি।” ব্রেকিংএসি ডটকমের প্রতিবেদনে ব্যবহার করা ছবিটির সঙ্গে ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওর মিল রয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, “গ্যালওয়ে টাউনশিপের একটি বাড়িতে রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। গ্যালওয়ে টাউনশিপ পুলিশের তথ্যমতে, প্রচণ্ড ঠান্ডা এবং ওই এলাকা ও তার চারপাশে বরফ ও তুষার জমে থাকায় অগ্নিনির্বাপক কর্মীদের কাজ করা আরও কঠিন হয়ে পড়েছিল।”
অর্থাৎ, নেতানিয়াহুর ভাই নিহতের দাবিতে প্রচারিত ভিডিওটি মিথ্যা।
