মাথার খুলি ও কঙ্কালসহ সমন্বয়ক গ্রেপ্তারের দাবিটি গুজব

ফ্যাক্ট অর ফলস টিম

সম্প্রতি, “৪৭টি মাথার খু’লি ও কঙ্কাল সহ সমন্বয়ক মোস্তাক ও ৩ জন গ্রে’ফ’তার। পুলিশ হত্যার বিচারের কথা শোনার পর পর এই খুলি উদ্ধার হয়, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মন্তব্য  করছেন জুলাই আগস্ট জঙ্গি হামলায় যে পুলিশ নিহত হয়েছিল তাদেরই খুলি এবং কঙ্কাল হতে পারে।” দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

আলোচিত  ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে মূলধারার সংবাদমাধ্যম প্রথম আলোতে ১০ মার্চ ২০২৬ এ “রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের হাড় উদ্ধার: গ্রেপ্তার ৪ জন কারাগারে” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে মনিপুরীপাড়া এলাকা থেকে কাজী জহুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। তাঁর কাছ থেকে মাথার খুলিসহ একটি মানবকঙ্কাল উদ্ধার করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, তিনি কবরস্থান থেকে মানবকঙ্কাল সংগ্রহ করে বিক্রি করতেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন সোমবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে তেজগাঁও কলেজের সামনে অভিযান চালিয়ে আবুল কালাম ও আসাদুল মুন্সী নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে মাথার খুলিসহ দুটি মানবকঙ্কাল উদ্ধার করা হয়।

পরবর্তীতে বেলা সাড়ে তিনটার দিকে উত্তরা এলাকায় অবস্থিত সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়ে ফয়সাল নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে মাথার খুলিসহ ৪৪টি মানবকঙ্কাল জব্দ করা হয়। এসব কঙ্কাল দেশের বিভিন্ন এলাকার কবরস্থান থেকে অবৈধভাবে খুঁড়ে তোলা হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, চক্রটি গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান থেকে মানবকঙ্কাল চুরি করে বিভিন্ন ব্যক্তির কাছে চড়া দামে বিক্রি করতেন। এ ঘটনায় তেজগাঁও থানার এসআই মিরাজ উদ্দিন একটি মামলা দায়ের করেন।”

একই ঘটনা নিয়ে The Daily Star, Jamuna TV সহ বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

অর্থাৎ, ৪৭টি মাথার খু’লি ও কঙ্কাল সহ সমন্বয়ক মোস্তাক ও ৩ জন গ্রে’ফ’তার দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার।

 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট