আ.লীগের মত বিএনপিও এবার কেন্দ্র দখল করার স্বপ্ন দেখছে—এমন কথা বলেননি রুমিন ফারহানা

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত আন্তর্জাতিক-বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার নামে ছড়ানো যমুনা টেলিভিশনের ফটোকার্ডের আদলে তৈরি ‘Janata Tv’ লেখা একটি ফটোকার্ডে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, “আ.লীগের মত বিএনপি ও এবার কেন্দ্র দখল করার স্বপ্ন দেখছে।”

ফটোকার্ডটি সম্বলিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা গেছে, রুমিন ফারহানা এমন কোনো মন্তব্য করেননি। সংশ্লিষ্ট কী-ওয়ার্ড সার্চ করে সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে তার এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এছাড়াও ‘Janata Tv’ নামে কোনো গণমাধ্যমের অস্তিত্ব নেই। এ নামে সার্চ দিলে কিছু ফেসবুক পেজ পাওয়া যায় যেগুলো আসলে স্য়াটায়ার পেজ। অর্থাৎ, ফটোকার্ডটিও ভুয়া। 

সুতরাং, রুমিন ফারহানা “আ.লীগের মত বিএনপি ও এবার কেন্দ্র দখল করার স্বপ্ন দেখছে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ছড়ানো বক্তব্যটি অসত্য এবং ফটোকার্ডটি ভুয়া।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট