“সরকার একটি দলের পক্ষ হয়ে “হ্যাঁ” ভোটের প্রচারণা চালাচ্ছে” এমন মন্তব্য করেননি সালাউদ্দিন আহমেদ

“সরকার একটি দলের পক্ষ হয়ে “হ্যাঁ” ভোটের প্রচারণা চালাচ্ছে” বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এমন অভিযোগ করেছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে ছড়ানো হচ্ছে। 

এসম্পর্কিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

তবে ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

অন্যদিকে আসন্ন জাতীয় নির্বাচনে একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে দলটির অফিশিয়াল অবস্থানের বিপরীত হওয়ায় দাবিটি বিতর্ক সৃষ্টি করেছে। 

আলোচিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে ‘‘আশার আলো” নামে একটি ফেসবুক পেইজ থেকে বিভিন্ন ফেসবুক গ্রুপে ফটোকার্ডটি পোস্ট করা হয়েছে। 

পোস্ট গুলোতে দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া দিতেও দেখা গেছে নেটিজেনদের। নুরুল ইসলাম নামের একজন মন্তব্য করেছেন, “ভোট সরকারের নয় কোন দলের নয় ভোট প্রত্যেকটা জনগণের রায় দেওয়া উচিত আমি মনে করি হা ভোট মানে আগামী বাংলাদেশ হবে একটি কলঙ্ক মুক্ত দেশ” আবু তাহের নামে অন্য একজন লিখেছেন, “হ্যাঁ ভোট হলে আপনারা চুরি ব্যাংক লুট চাঁদাবাজি করতে পারবেন না এই হল সমস্যা আপনাদের” ওমর ফারুক নামে একজন লিখেছেন, “ভারতের রাজাকার”।

তবে এ সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেখা গেছে, বাংলাদেশের সংবাদমাধ্যম গুলোতে এধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। 

সুতরাং “সরকার একটি দলের পক্ষ হয়ে “হ্যাঁ” ভোটের প্রচারণা চালাচ্ছে” জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বক্তব্য দাবি করা ফটোকার্ডটি ভুয়া। এধরনের বক্তব্য দেননি সালাউদ্দীন আহমেদ । উল্লেখ্য যে, আশার আলো নামে ফেসবুক পেইজটি বিএনপির বিরুদ্ধে নিয়মিত ভুয়া তথ্য ছড়ায়। 

 

 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট