শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা দাবিতে বিক্ষোভের ডাক দেয়নি ছাত্রশিবির

সম্প্রতি, “শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা দাবিতে সারাদেশে বিক্ষোভের ঘোষণা দিয়েছে ছাত্রশিবির” শিরোনামে আমার দেশ পত্রিকার ফটোকার্ডের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

দেখুন এখানে

তবে ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষন করলে দেখা যায়, কার্ডটিতে আমার দেশের লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে ১৯ জানুয়ারি ২০২৬ উল্লেখ রয়েছে।

উক্ত সূত্র ধরে আমার দেশের অফিসিয়াল ফেসবুক পেজের ফটোকার্ডগুলো পর্যবেক্ষন করে উক্ত দাবি সংবলিত কোন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি এবং ওয়েবসাইটেও উক্ত দাবিতে কোন সংবাদ পাওয়া যায়নি।

এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবির সপক্ষে কোন সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে আমার দেশের ফেসবুক পেজে ১৮ জানুয়ারি ২০২৬ এ প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। যার শিরোনাম “সুষ্ঠু ও গ্রহণযোগ্য শাকসু নির্বাচন আয়োজনের আহ্বান শিবিরের।” 

উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডের শিরোনাম এবং তারিখ ব্যতীত সকল উপাদানের মিল রয়েছে। মূলত আমার দেশের ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

আমার দেশের প্রচলিত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডের ফন্টের ভিন্নতা রয়েছে।

সুতরাং, “শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা দাবিতে সারাদেশে বিক্ষোভের ঘোষণা দিয়েছে ছাত্রশিবির” শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট