জামায়াতকে জড়িয়ে আরটিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে কিডন্যাপ, জামাতের নেতা আটক” শিরোনামে দশেরলাঠি – Dosherlathi নামক ফেসবুক পেজ থেকে আরটিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। 

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

যাচাইয়ের শুরুতে ফটোকার্ডটি লক্ষ্য করলে দেখা যায় কার্ডটিতে আরটিভির লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ১২ মার্চ ২০২৫ উল্লেখ রয়েছে।

উক্ত সূত্র ধরে আরটিভির অফিসিয়াল ফেসবুক পেজের ফটোকার্ডগুলো পর্যবেক্ষন করলে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির সাথের মিল রয়েছে এমন একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডে শিরোনাম ছিলো “চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে কিডন্যাপ, জনতার হাতে যুবক আটক।” 

আরটিভির ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত সকল উপাদানের মিল রয়েছে।

আরটিভির ফটোকার্ডের “জনতার হাতে যুবক আটক” এর স্থলে আলোচিত ফটোকার্ডে “জামাতের নেতা আটক” লেখা হয়েছে।

মূলত, আরটিভির ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করলে আরটিভির ওয়েবসাইটে ১২ মার্চ ২০২৫ এ একই শিরোনামে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। কিন্তু প্রতিবেদনের কোথাও উল্লেখ নেই উক্ত যুবক জামায়াতের রাজনীতির সাথে যুক্ত।

সুতরাং, “চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে কিডন্যাপ, জামাতের নেতা আটক” শিরোনামে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।  

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট