‘শরিয়াহ আইন করলেও মেয়েরা হাফপ্যান্ট পড়তে পারবে: জামায়াতে ইসলামী’ শিরোনামে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ইলেকট্রনিক গণমাধ্যম নাগরিক টেলিভিশনের লোগো সংবলিত একাধিক ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হতে দেখা যায়।
প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
যাচাইয়ে দেখা যায়, ‘শরিয়াহ আইন করলেও মেয়েরা হাফপ্যান্ট পড়তে পারবে: জামায়াতে ইসলামী’ শিরোনামে নাগরিক টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।
আলোচিত ফটোকার্ডটি লক্ষ্য করলে দেখা যায়, ফটোকার্ডটিতে নাগরিক টিভির লোগো রয়েছে। জামায়াতে ইসলামীর নামে প্রচারিত ফটোকার্ডটির বিষয়ে যাচাইয়ে নাগরিক টিভির ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ডের সন্ধান পাওয়া যায়নি।
নাগরিক টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়। মূলত আলোচিত ফটোকার্ডটি নাগরিক টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে তৈরি করা হয়েছে।
সুতরাং, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে নাগরিক টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।