মির্জা ফখরুলের নামে ভারতীয় সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার

বিএনপি মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর “জামায়াতে ইসলামীকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন” দাবি করে ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যমে প্রচার করা হচ্ছে। 

এধরনের পোস্ট এবং সংবাদ দেখুন এখানে, এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা গেছে, সংবাদগুলোতে মির্জা ফখরুলের বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত দাবিটির সাথে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে বিডি নিউজ ২৪ এ “জামায়াতের কাছে বাংলাদেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, “শুক্রবার (২৩ জানুয়ারি,২০২৬) সন্ধ্যায় সাড়ে ৬টায় ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের পয়সা ফেলা বাজারে এক নির্বাচনি পথসভায়মির্জা ফখরুল এমন একটা বক্তব্য দিয়েছেন। 

এসময় মির্জা ফখরু্ল বলেন, “জামায়াতে ইসলাম সম্পর্কে আমার বক্তব্য খুব পরিষ্কার, ওরা বলে যে আওয়ামীলীগকেও দেখেছেন বিএনপিকেও দেখেছেন এবার আমাদের দেখেন, একথা বলে, কিন্তু কথাটা ঠিক নয়। তাদেরকে আমরা দেখেছি, বাংলাদেশের জন্মের সময় ১৯৭১ সালে। আমরা দেখেছি কীভাবে তারা পাকিস্থানি হানাদার বাহিনীর সাথে যোগসাজোশ করে আমাদের লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে। আমাদের স্বাধীনতার বিরোধীতা করেছে, এমনকি পাক হানাদান বাহিনীর সাথে আমাদের মা-বোনদের সম্ভ্রম পর্যন্ত নষ্ট করেছে। সেই দলটিকে অন্তত রাষ্ট্রের ক্ষমতা দেয়ার কথা আমরা চিন্তাই করতে পারিনা। তারা একইভাবে ১৯৪৭ সালেও পাকিস্থান তৈরিরও বিরোধিতা করেছিল। তাইলে যারা আমাদের অস্থিত্বেই বিশ্বাস করে না তাদেরকে কীভাবে ভোট দিয়ে আমরা রাষ্ট্রের দায়িত্ব দিতে পারি?”

এসময় তিনি প্রশ্ন করেন, যাারা আমাদের স্বাধীনতাই চায়নি, আমাদের মৃত্যুর মুখে টেলে দিয়েছিল, আমাদের মা-বোনদের সম্ভ্রম হানি করেছিল তাদের হাতে কি দেশ নিরাপদ থাকতে পারে?  

অন্যদিকে, ভারতীয় সরকারি সংবাদমাধ্যম গুলোতে বলা হচ্ছে, Bangladesh Nationalist Party (BNP) Secretary General Mirza Fakhrul describes Jamaat-e-Islami as a threat to Bangladesh’s national security, citing the party’s opposition to the 1971 Liberation War. অর্থ্যাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম জামায়াত-এ-ইসলামীকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসবে বর্ণনা করেছেন। 

ফলে, ভারতীয় সংবাদ মাধ্যমে মির্জা ফখরুল ইসলামের রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াতকে নিয়ে দেয়া রাজনৈতিক বক্তব্যকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে এতে। সুতরাং জামায়াতের হাতে দেশ নিরাপদ থাকতে পারে কিনা এমন রাজনৈতিক বক্তব্যকে বিকৃত করে সেখানে জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে বর্ণনা করা স্পষ্টতই বিকৃতি। 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট