ভোটবাক্স মাথায় করে নিয়ে আসার দায়িত্ব ছাত্রদলের — মির্জা ফখরুল এমন মন্তব্য করেননি

সংবাদমাধ্যম ডিবিসি নিউজের ফটোকার্ডের আদলে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্য়মে ছড়ানো হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জনগণ ভোট দাঁড়িপাল্লায় দেক সমস্যা নাই” ভোট বাক্স মাথায় করে নিয়ে আসার দায়িত্ব ছাত্রদলের।”

ফটোকার্ডটি সম্বলিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা গেছে, মির্জা ফখরুল এমন কোনো মন্তব্য করেননি। সংশ্লিষ্ট কী-ওয়ার্ড সার্চ করে কোনো সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে তার এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

আলোচিত ফটোকার্ডটি ডিবিসি নিউজের ফটোকার্ডের আদলে তৈরি এবং তারিখ হিসেবে লেখা রয়েছে ২  ফেব্রুয়ারি ২০২৬। ডিবিসি নিউজের অফিশিয়াল ফেসবুক পেজে উল্লিখিত তারিখে এধরনের বক্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। তবে ঠিক একই ছবি ও ডিজাইন সম্বলিত আরেকটি ফটোকার্ড পাওয়া যায় যেখানে মির্জা ফখরুল প্রকৃতপক্ষে বলেছেন, “জামায়াত ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়।” 

এছাড়াও, ছড়ানো ফটোকার্ডটিতে মির্জা ফখরুলের বক্তব্য হিসেবে যে লেখা রয়েছে সে লেখার ফন্টের সাথে ডিবিসি নিউজের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল লক্ষ্য করা যায় যা নির্দেশ করে যে, ফটোকার্ডটি সম্পাদিত। অর্থাত, “জামায়াত ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়।” — এই বক্তব্য সম্বলিত ফটোকার্ডটিকে সম্পাদনা করে “জনগণ ভোট দাঁড়িপাল্লায় দেক সমস্যা নাই” ভোট বাক্স মাথায় করে নিয়ে আসার দায়িত্ব ছাত্রদলের।”— এই লেখাটি বসানো হয়েছে।

সুতরাং, মির্জা ফখরুল জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিলেও ছাত্রদলকে ভোটবাক্স মাথায় করে নিয়ে আসার দায়িত্ব দিয়েছেন দাবিতে ছড়ানো বক্তব্যটি অসত্য এবং ফটোকার্ডটি ভুয়া।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট