“প্রয়োজনে আওয়ামীলীগ সাথে ঐক্য হতে পারে তবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকারে যাবে না বিএনপি কখনও আর।” বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমন বক্তব্য দিয়েছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে।
সম্পর্কিত পোস্টটি দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
বাংলাদেশী অনলাইন সংবাদমাধ্যম ঢাকা মেইলের লোগো ব্যবহার করা ফটোকার্ডটিতে তারেক রহমানের সাক্ষাৎকার দেয়ার একটি ছবি ব্যবহার করা হয়েছে। ছবির নীচে লেখা হয়েছে, “রয়টার্সকে তারেক রহমান” এবং এর নীচেই তার বক্তব্য দাবি করে লেখা আছে ,“প্রয়োজনে আওয়ামীলীগ সাথে ঐক্য হতে পারে তবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকারে যাবে না বিএনপি কখনও আর।” প্রকাশের তারিখ হিসেবে ৭ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সোহেল রানা নামে একটি প্রোফাইলে ছবিটি পোস্ট করা হয়েছে।
সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশী সংবাদমাধ্যম গুলোতে দাবির পক্ষে কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে গত ৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে সংবাদমাধ্যম ঢাকা মেইলে প্রচারিত একটি ফটোকার্ডের সাথে দাবিকৃত ফটোকার্ডটির সাথে মিল পাওয়া গেছে। এতে শিরোনামে লেখা ‘জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে ঐক্য সরকারে যাবে না বিএনপি’।
দেখুন এখানে
অর্থ্যাৎ ঢাকা মেইলে প্রচারিত ফটোকার্ডে ব্যবহৃত শিরোনাম “জামায়াতের সঙ্গে ঐক্য সরকারে যাবে না বিএনপি” অংশটির সাথে “প্রয়োজনে আওয়ামীলীগ সাথে ঐক্য হতে পারে তবে’’ এবং “কখনও আর” অংশগুলো সম্পাদনা করে যুক্ত করা হয়েছে।
সুতরাং, “প্রয়োজনে আওয়ামীলীগ সাথে ঐক্য হতে পারে তবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকারে যাবে না বিএনপি কখনও আর।” দাবি করে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। ফটোকার্ডটি ঢাকা মেইলের নয়।
