প্রেমের টানে বাড়ি পালালো মেয়ে, মায়ের অভিযোগ বিএনপি নেতা অপহরণ করেছেন

সম্প্রতি, “হিন্দু মেয়েকে বন্দুক ঠেকিয়ে ধ/র্ষ/ণ করলো বিএনপি নেতা ধলি মোল্লা শোহান মোল্লা!!” শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওটিতে এক হিন্দু নারীকে বলতে শোনা যায়, “আমার মেয়ে কালকে বিকেল বেলা চারটার থেকে বাসা থেকে বের হইছে ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। ফুচকার ওখান দিয়ে আমার মেয়েকে ওরা জোর কইরা পিস্তল ঠেকাইয়া নিয়ে গেছে। ইউনিয়ন সেক্রেটারি ধলু মোল্লা আর নাতি শোহান মোল্লা। আমার মেয়েটারে তুলে নিয়ে গেছে পিস্তল ঠেকাইয়া। আমি কাল থেকে চকরার মতো খালি ঘুরতাছি। আমি থানায় যাইতাছি, সেনাবাহিনীর কাছে যাইতাছি। কেউ আমার অভিযোগ নিতাছে না। আমার লাইগা আমি হিন্দু… আমি কাল আজ সেনাবাহিনীর পা ধইরা আমি মাটিতে গড়াগড়ি খাইছি।”

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ওই হিন্দু নারীর কন্যা অপহরণ হয়নি বরং সেচ্ছায় শোহান এর সাথে চলে গিয়েছেন। 

ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে Bauphal Today নামক একটি ফেসবুক পেজে গত ১০ ফেব্রুয়ারি “বাউফলে হিন্দু সম্প্রদায়ের এক কলেজ ছাত্রীকে অ’প’হ’র’ণে’র অভিযোগ মায়ের: ভিডিও বার্তায় যা জানালো মনীষা” শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

সেখানে ওই অভিযোগকারী নারীর কন্যা মনীষাকে বলতে শোনা যায়, “আসসালামু আলাইকুম। আমি মনীষা। আমি শোহানের সাথে নিজের ইচ্ছায়, স্ব-ইচ্ছায় আমি ওর সাথে চলে আসছি। আমি আর বাসায় যাব না। আমি ওর সাথে থাকতে চাই। আমার বাবা-মা যা বলছে সব মিথ্যা। আমি নিজের ইচ্ছায় ওর সাথে চলে আসছি। আমি ওর সাথে সংসার করতে চাই, ওর সাথে থাকতে চাই। আর আমার মান-ইজ্জত আমার বাবা-মা-ই নষ্ট করছে। তারা সম্পূর্ণ ভিডিওটা আমাদের লাইভ করে সবার মধ্যে নষ্ট করে দিছে। আমি তাদের সাথে যেতে চাই না। আমি শোহানের সাথে থাকতে চাই।”

এছাড়া ফেসবুকে উক্ত সোহান মোল্লাকে ট্যাগ করে একটি পোস্ট পাওয়া যায়। যেখানে সোহান মোল্লা ও মনীষা রাণীকে শুভেচ্ছা জানানো হয়।

শোহান মোল্লা নিজেও  গত ৯ ফেব্রুয়ারি তার আইডিতে মনীষাকে পাশে নিয়ে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে মনীষাকে শোহান জিজ্ঞেস করেন, “আচ্ছা আমি কি তোমাকে জোর করে নিয়ে আসছি?” জবাবে মনীষা বলেন, ”আমি নিজের ইচ্ছায় আসছি।” শোহান আবার জিজ্ঞেস করেন, ”কেন আসছো?” তখন মনীষাকে বলতে শোনা যায়, ”তোমাকে আমি ভালোবাসি।”

আরো যাচাইয়েBauphal Today পেইজে ১০ ফেব্রুয়ারি “সেই মনীষা বাউফল থানা হেফাজতে ! পরিবারের কাছে যেতে যাচ্ছে না।” ক্যাপশন দিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়।

ভিডিওতে দেখা যায়, থানার ভিতর মনীষাকে নিয়ে যাওয়ার জন্য হাত ধরে টানাটানি করছেন মনীষার স্বজনরা। তখন মনীষাকে হাত ছুটিয়ে নিয়ে বলতে শোনা যায়, ”আমি যামু না আমি কইছি। আমি এখন বাসায় যামু না।”

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট