তারেক রহমানকে নিয়ে আবিদুলের মন্তব্য দাবিতে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “আমার নেতা তারেক রহমান মুচলেকা দিয়েছে” এই নই যে তিনি এই বাংলাদেশে মাথা উঁচু করে রাজনীতি করতে পারবেনা! অবশ্যই তিনি মাথা উঁচু করে রাজনীতি করবেন” শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সম্পাদিত আবিদুল ইসলাম খানকে উদ্ধৃত  এখন টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান এমন কোনো মন্তব্য করেননি এবং এখন টিভিও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।

আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে এখন টিভির লোগো ও এটি প্রচারের তারিখ হিসেবে ‘৪ ফেব্রুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের পর্যবেক্ষণ করে গত ৪ ফেব্রুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।

তবে, এখন টিভির ফেসবুক পেজে গত ৪ ফেব্রুয়ারী ‘একজন সাদা শয়তান, যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রাজাকারের ভূমিকায় ছিলো তারা ৫৪ বছর পর আবারও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে চায়- আবিদুল ইসলাম খান’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে।

অর্থাৎ,  “আমার নেতা তারেক রহমান মুচলেকা দিয়েছে” এই নই যে তিনি এই বাংলাদেশে মাথা উঁচু করে রাজনীতি করতে পারবেনা! অবশ্যই তিনি মাথা উঁচু করে রাজনীতি করবেন” শিরোনামে আবিদুল ইসলাম খানকে উদ্ধৃত  এখন টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট