ছাত্র রাজনীতি প্রসঙ্গে নজরুল ইসলাম খানের মন্তব্য দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ‘ছাত্রদের অধিকাংশ গুপ্ত রাজনীতির সাথে যুক্ত, তাই নির্বাচনে যুক্ত না করার আহ্বান’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দৈনিক সকালের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যচাইয়ে দেখা যায়,নজরুল ইসলাম খান এমন কোনো মন্তব্য করেননি এবং দৈনিক সকালও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। 

আলোচিত ফটোকার্ডটিতে দৈনিক সকালের লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ‘০১ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে দৈনিক সকাল এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

তবে, দৈনিক সকালের ফেসবুক পেজে গত ০১ জানুয়ারিতে ‘নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান বিএনপির’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। যার সাথে আলোচিত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত সকল উপাদানের মিল রয়েছে।

মূলত দৈনিক সকালের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অর্থাৎ, বিএনপি নেতা নজরুল ইসলাম খানকে উদ্ধৃত করে ‘ছাত্রদের অধিকাংশ গুপ্ত রাজনীতির সাথে যুক্ত, তাই নির্বাচনে যুক্ত না করার আহ্বান’ শিরোনামে দৈনিক সকালের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট