সম্প্রতি, “নির্বাচন শেষে মাথার টুপি খুলে ফেললো মির্জা ফখরুল” শিরোনামে সংবাদমাধ্যম আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ‘নির্বাচন শেষে মাথার টুপি খুলে ফেললো মির্জা ফখরুল’ শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।
আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্রগুলো ধরে আমার দেশের ফেসবুক পেজ থেকে গত ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত এমন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
আমার দেশের প্রচলিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত শিরোনামে ব্যবহৃত ফন্টের ভিন্নতা রয়েছে।
সুতরাং, ‘নির্বাচন শেষে মাথার টুপি খুলে ফেললো মির্জা ফখরুল’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।