জামায়াত নেতাদের উপর ছাত্রদল নেতার হামলা দাবিতে ভারতের ভিডিও প্রচার

সম্প্রতি, “গোলাম আজম ভাষা সৈনিক বলায় ছাত্রদল নেতার হামলার শিকার জামাত নেতারা!” ক্যাপশনে দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, প্রচারিত ভিডিওটি ভারতের উত্তর প্রদেশের একটি ঘটনার, বাংলাদেশের নয়।

আলোচিত ভিডিওটির ই-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ভারতীয় গণমাধ্যম Amar Ujala- এর ওয়েবসাইটে গত ২২ ফেব্রুয়ারি ‘Budaun News: मुस्लिम मोहल्ला पूछने पर की थी स्कूटी सवार तीन भाइयों की पिटाई’ বাংলায়- “বুদাউন নিউজ: মুসলিম এলাকা সম্পর্কে জিজ্ঞাসা করায় স্কুটার আরোহী তিন ভাইকে মারধর করা হয়েছে” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনের ছবির সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। 

প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের। সেখানে স্কুটি আরোহী তিন ভাই একটি নির্দিষ্ট মহল্লার ঠিকানা জানতে চাইলে স্থানীয় কিছু ব্যক্তির সাথে তাদের কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে তাদের মারধোর করা হয়। ঘটনাটি গত ১৫ ফেব্রুয়ারির। এ ঘটনার সাথে বাংলাদেশের রাজনৈতিক কোনো প্রেক্ষাপটের সম্পর্ক নেই।

অর্থাৎ, “গোলাম আজম ভাষা সৈনিক বলায় ছাত্রদল নেতার হামলার শিকার জামাত নেতারা!” ক্যাপশনে প্রচারিত দাবিটি মিথ্যা।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট