সম্প্রতি,‘জান্নাতে যাওয়ার সুযোগ মিস করলো দেশবাসী: শাহরিয়ার কবির’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ব্যারিস্টার শাহরিয়ার কবির ‘জান্নাতের যাওয়ার সুযোগ মিস করলো দেশবাসী’ শীর্ষক কোনো মন্তব্য করেননি।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, মূলধারার গণমাধ্যম ‘বাংলাভিশন’ এর লোগোর আদলে তৈরি ‘গজবভিশন’ নামের একটি ফেসবুক পেজে গত ১৩ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে।
‘গজবভিশন’ পেজটির বায়োতে ‘শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়।
অর্থাৎ, ব্যারিস্টার শাহরিয়ার কবির ‘জান্নাতের যাওয়ার সুযোগ মিস করলো দেশবাসী’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
