পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নামে ভুয়া মন্তব্য প্রচার

“দেশে ফিরছেন শেখ হাসিনা প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী” শিরোনামে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রস্তুতি চলে বলে শামা ওবায়েদ কোনো মন্তব্য করেননি। মূলত, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রক্রিয়া প্রসঙ্গে করা তার বক্তব্যকে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে৷

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড যাচাই করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

যাচাইয়ে আরটিভির ওয়েবসাইটে গত ১৯ ফেব্রুয়ারি ‘শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদন থেকে জানা যায়, “গত ১৯ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে নবনির্বাচিত সরকার আগের কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাবে। ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে আগের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আরও নানা ইস্যু থাকবে, তা নিয়ে আলোচনাও চলবে ভারতের সঙ্গে।”

তার বক্তব্য তিনি ‘দেশে ফিরছেন শেখ হাসিনা প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে’ শীর্ষক কোন মন্তব্য করেছে বলে কোনো তথ্য পাওয়া যায়নি৷ 

অর্থাৎ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ‘দেশে ফিরছেন শেখ হাসিনা প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে’ শীর্ষক মন্তব্য দাবিটি মিথ্যা। 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট