বৃদ্ধকে বিএনপি নেতার মারধর দাবিতে নেপালের ভিডিও প্রচার

সম্প্রতি ‘গায়ে ধাক্কা লাগায় বিএনপি নেতার মারধরের শিকার বৃদ্ধ!!’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷ 

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ঘটনাটি বাংলাদেশের নয় বরং নেপালের কাঠমান্ডুতে এক গাড়িচালক কর্তৃক একজন পথচারীকে লাঞ্ছিত করার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷ 

The Nepali Fever নামক ফেসবুক পেজে গত ১৭ ফেব্রুয়ারি প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ঘটনাটি নেপালের কাঠমান্ডুতে ঘটেছে যেখানে ব্যস্ত সড়কে একজন পথচারীকে এক গাড়িচালক মারধর করে। পুলিশ উক্ত গাড়িচালককে খুঁজছে বলেও উল্লেখ করা হয়। 

নেপালের নিউজ পোর্টাল E News Polar এ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটে কাঠমান্ডুর নারায়ণ গোপাল চকে, যেখানে গাড়ি থেকে নেমে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে লাঞ্ছিত ও দুর্ব্যবহার করে এক গাড়িচালক। পুলিশ তল্লাশি অভিযানের মাধ্যমে এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করে। পথচারীকে লাঞ্ছিতকারী ব্যক্তির নাম পারস বাম (৪২), ওই ব্যক্তি বুধানিলকণ্ঠ পৌরসভা-৩ এ বসবাস করে।

অর্থাৎ, বিএনপি নেতা কর্তৃক বৃদ্ধ ব্যক্তিকে মারধর দাবিতে নেপালের গাড়িচালক কর্তৃক পথচারীকে লাঞ্ছিত করার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট