সম্প্রতি, “বাংলাদেশে মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যমূলক করতে চাই” শীর্ষক মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান করেছেন দাবিতে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
আলোচিত ফটোকার্ডটি লক্ষ্য করলে দেখা যায় এটি যমুনা টেলিভিশনের নকল লোগোর আদলে তৈরি লোগো এবং জানিনা টিভি লেখা রয়েছে।
এই প্রতিবেদন তৈরির আগে পর্যন্ত ফটোকার্ডটিতে ৩ লক্ষ ২৪ হাজার প্রতিক্রিয়া, ২১ হাজার ৬ শত মন্তব্য এবং ৯ হাজার ১ শত শেয়ার করা হয়েছে।
নেটিজেনরা ফটোকার্ডের মন্তব্যটি সত্য ভেবে তাদের মন্তব্য প্রকাশ করেছেন। Nazrul Islam লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এমন সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।”, Md. Shahadat Hossain Khan লিখেছেন, “খুবই ভালো সিদ্ধান্ত। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি।” এবং Shohel Rana মন্তব্যের ঘরে লিখেছ্যেন, “সঠিক সিদ্ধান্ত,রাজাকাররা কি বলল ওটা দেখার দরকার নাই,আপনি আপনার মত করে এগিয়ে যান”
Janina Television এর পেজের বায়োতে উল্লেখ রয়েছে, “একটি বিনোদন মূলক প্লাটফর্ম। আমাদের পোস্ট গুলো শুধুমাত্র বিনোদনের অংশ। কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না।” মূলত এই পেজটি বিনোদনের উদ্দেশ্যে পরিচালনা করা হয়। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়।
গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, প্রধানমন্ত্রী তারেক রহমান “বাংলাদেশে মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যমূলক করতে চাই” শীর্ষক মন্তব্য করেছেন দাবিটি মিথ্যা এবং বানোয়াট।
