জামায়াত আমীর শফিকুর রহমানের মন্তব্য দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি,  “শেখ হাসিনা ক্ষমা চাইলে আমরা তাকে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় স্বাগত জানাবো: শফিকুর রহমান” শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টিভি এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, যমুনা টিভি  “শেখ হাসিনা ক্ষমা চাইলে আমরা তাকে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় স্বাগত জানাবো: শফিকুর রহমান” শিরোনামে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং শফিকুর রহমান‌ও শেখ হাসিনাকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি।

ফটোকার্ডটিতে যমুনা টিভির লোগো এবং যমুনা টিভির ওয়েবসাইট ঠিকানার উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এছাড়া, যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের ভিন্নতা পরিলক্ষিত হয়।

অর্থাৎ, জামায়াত আমীর শফিকুর রহমানের মন্তব্য দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট