সম্প্রতি, “এদেশের বামেরা এতটাই ব্যর্থ যে, আত্মহত্যার চেষ্টা করলে সেখানেও ব্যর্থ হয় তারা।” শিরোনামে রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনিকে উদ্ধৃতি করে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
Youth Vocal নামক পেজ থেকে ফটোকার্ডটি পোস্ট করে ক্যাপশনে দাবি করেছে, “মেঘমল্লার বসুর উদ্দেশ্যে গোলাম মাওলা রনি।”
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, “এদেশের বামেরা এতটাই ব্যর্থ যে, আত্মহত্যার চেষ্টা করলে সেখানেও ব্যর্থ হয় তারা” এমন কোনো মন্তব্য করেননি রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।
গোলাম মাওলা রনির সাম্প্রতিক সময়ের বক্তব্য বিশ্লেষন করে উক্ত দাবির সপক্ষে কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।।
যাচাইয়ে গোলাম মাওলা রনির ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে গোলাম মাওলা রনি আলোচিত ফটোকার্ডটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “আমি এই ধরনের কোনো কথা বলিনি। কে বা কারা আমার নামে ফটোকার্ড করে নেটে ছেড়ে দিয়ে কি বুঝাতে চাচ্ছেন তা আমার বোধগম্য নয়।”
অর্থাৎ, “এদেশের বামেরা এতটাই ব্যর্থ যে, আত্মহত্যার চেষ্টা করলে সেখানেও ব্যর্থ হয় তারা।” শিরোনামে রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনিকে উদ্ধৃতি করে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া এবং বানোয়াট।
