সম্প্রতি, “বাংলাদেশে টিকটক প্লাটফর্ম বন্ধ করতে যাচ্ছে সরকার” শিরোনামে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ও বিএনপি নেতা ফকির মাহবুব আনামের ছবি সংবলিত একটি ফটোকার্ড প্রচারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ‘বাংলাদেশে টিকটক প্লাটফর্ম বন্ধ করতে যাচ্ছে সরকার’ এমন কোনো মন্তব্য করেননি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। প্রচারিত পোস্টে তাকে ‘প্রতিমন্ত্রী’ বলা হলেও তিনি বর্তমান সরকারের পূর্ণ ‘মন্ত্রী’।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করলে ‘যমুনা টিভি’-এর লোগোর আদলে তৈরি ‘আলার আলো’ নামের একটি ফেসবুক পেজে গত ২৩ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়।
‘আশার আলো’ পেজের বায়োতে লেখা রয়েছে, ‘ভাইরাল এবং ট্রেন্ডিং বিষয়গুলি এই পেজে বিনোদনমূলক সংবাদ আকারে প্রকাশ করা হয়।’
প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
অর্থাৎ, আলোচিত মন্তব্য ফকির মাহবুব আনাম করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
