চাঁদাবাজি প্রসঙ্গে আমির খসরুর মন্তব্য দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “চাঁদাবাজী বন্ধ করা সাংবিধানে নাই- আমীর খসরু মাহমুদ” শিরোনামে অনলাইন পোর্টাল বিডিক্রিকটাইমের ডিজাইন সংবলিত দুইটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, চাঁদাবাজি নিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী এমন কোনো মন্তব্য করেননি এবং উক্ত শিরোনামে বিডিক্রিকটাইমও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।

আলোচিত ফটোকার্ডে বিডিক্রিকটাইমের লোগো রয়েছে। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে উক্ত দাবিতে প্রকাশিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে, ‘বিডিক্রিকটাইম’ এর ফেসবুক পেজে গত ১৮ ফ্রেব্রুয়ারিতে ‘অর্থ এবং পরিকল্পনা মন্ত্ৰী হিসেবে দায়িত্ব নিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। মূলত, বিডিক্রিকটাইমের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।

আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড যাচাই করেও মূলধারার অন্য কোনো গণমাধ্যমে আমীর খসরু মাহমুদের এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। 

অর্থাৎ,  আমির খসরু মাহমুদ ‘চাঁদাবাজি বন্ধ করা সংবিধানে নাই ’শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে বিডিক্রিকটাইমের নামে প্রচারিত ফটোকার্ডগুলো সম্পাদিত।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট