সম্প্রতি, “আওয়ামী লীগ কার্যকর বিরোধী দল হিসেবে রাজপথে থাকুক দেখবে রাজাকাররা অটোমেটিক গর্তে ঢুকে যাবে” শিরোনামে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ও ছবিযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, “আওয়ামী লীগ কার্যকর বিরোধী দল হিসেবে রাজপথে থাকুক দেখবে রাজাকাররা অটোমেটিক গর্তে ঢুকে যাবে” শীর্ষক মন্তব্য করেননি সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে অ্যাডভোকেট ফজলুর রহমান নামের একটি ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টে উল্লেখ রয়েছ্যে, “মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ দ্রুত আওয়ামী লীগের উপর নি*ষেধা*জ্ঞা প্রত্যাহার করে নিন। আওয়ামীলীগ কার্যকর বিরোধী দল হিসেবে রাজপথে থাকুক। দেখবেন প/কিস্ত/নীরা অটোমেটিক গর্তে ঢুকে যাবে।
এই রিপোর্টটি লেখার সময় পর্যন্ত পোস্টটিতে রিয়েক্ট পড়েছে প্রায় ৮৩ হাজার, কমেন্ট করেছেন প্রায় ৯ হাজার ৯শ জন এবং শেয়ার করেছেন প্রায় ২ হাজার ৭শ জন।
ফেসবুকে সার্চ করে ফজলুর রহমানের নাম ব্যবহার করে খোলা অসংখ্য পেজ খুঁজে পাওয়া যায়, যার মধ্যে অ্যাডভোকেট ফজলুর রহমান একটি।
যাচাই এবং বিশ্বস্ত সূত্রে জানা যায়, সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের কোন ফেসবুক প্রোফাইল নেই তবে AMI TV নামের একটি অফিসিয়াল পেজ আছে।
তার অফিসিয়াল পেজ যাচাই করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, ফজলুর রহমান “আওয়ামী লীগ কার্যকর বিরোধী দল হিসেবে রাজপথে থাকুক দেখবে রাজাকাররা অটোমেটিক গর্তে ঢুকে যাবে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিটি মিথ্যা।
