সম্প্রতি, “চাঁদাবাজি বন্ধ করতে হলে আমাদের কে আরো ৬ মাস সময় দিতে হবে” শিরোনামে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের (এমপি) ছবি সংবলিত একটি ফটোকার্ড প্রচারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ‘চাঁদাবাজি বন্ধ করতে হলে আমাদের কে আরো ৬ মাস সময় দিতে হবে’ শীর্ষক মন্তব্য করেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করলে দেশীয় সংবাদমাধ্যম ‘যমুনা টিভি’-এর লোগোর আদলে তৈরি ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজে গত ২৫ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়। তবে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে ‘আশার আলো’ এর লোগোর অংশ বাদ দেওয়া হয়েছে।
‘আশার আলো’ পেজের বায়োতে উল্লেখ রয়েছে, ‘ভাইরাল এবং ট্রেন্ডিং বিষয়গুলি এই পেজে বিনোদনমূলক সংবাদ আকারে প্রকাশ করা হয়।’
পেজটিতে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘চাঁদাবাজি বন্ধ করতে হলে আরো ৬ মাস সময় দিতে হবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
