“টাকা দিয়ে খাদ্য কেনার থেকে না খেয়ে থাকা ভালো: বিদ্যুৎ মন্ত্রী’” শিরোনামে ডিবিসি নিউজের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ‘টাকা দিয়ে খাদ্য কেনার থেকে না খেয়ে থাকা ভালো: বিদ্যুৎ মন্ত্রী’ শিরোনামে ডিবিসি নিউজ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।
আলোচিত ফটোকার্ডে ডিবিসি নিউজের লোগো ও তারিখ হিসেবে ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে। উক্ত সূত্র ধরে ডিবিসির ফেসবুক পেজ থেকে গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত এমন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে, ডিবিসির ফেসবুক পেজে ২৭ ফেব্রুয়ারি ‘ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা ভালো: বিদুৎমন্ত্রী’ শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
ডিবিসির প্রচলিত ফটোকার্ডের সাথে আলোচিত কার্ডের ফন্টের ভিন্নতা রয়েছে।
মূল ফটোকার্ডটিতে ‘ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা ভালো: বিদুৎমন্ত্রী’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে সম্পাদনা করে `টাকা দিয়ে খাদ্য কেনার থেকে না খেয়ে থাকা ভালো: বিদ্যুৎ মন্ত্রী’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ডিবিসি নিউজের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।
অর্থাৎ, “টাকা দিয়ে খাদ্য কেনার থেকে না খেয়ে থাকা ভালো: বিদ্যুৎ মন্ত্রী’” শিরোনামে ডিবিসি নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
