ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এই প্রেক্ষাপটে আল জাজিরাকে তথ্যসূত্র হিসেবে উল্লেখ করে দাবি করা হচ্ছে, “ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন।”
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর দাবিটি সঠিক নয়।
যাচাইয়ে আল জাজিরার ওয়েবসাইটে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। গণমাধ্যমটির ওয়েবসাইটে নেতানিয়াহুকে নিয়ে একটি আলাদা ট্যাগও রয়েছে। সেখানেও এমন কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত হলে স্বাভাবিকভাবেই ইরানের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক দাবি বা বক্তব্য আসার কথা। কিন্তু এমন কোনো দাবির তথ্য পাওয়া যায়নি।
ইরানের রাষ্ট্রীয় ও আধা-রাষ্ট্রীয় গণমাধ্যমেও এ ধরনের কোনো তথ্য প্রকাশিত হয়নি।
এছাড়া বেনিয়ামিন নেতানিয়াহুর মতো আন্তর্জাতিকভাবে আলোচিত একজন রাষ্ট্রনেতার মৃত্যুর ঘটনা ঘটলে তা দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশিত হতো। কিন্তু এ সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন দাবিটি সম্পূর্ণ মিথ্যা।