সৌদি আরবে ইরানের হামলা দাবিতে ইয়েমেনে ইসরায়েলের পুরোনো হামলার ভিডিও প্রচার

ফ্যাক্ট অর ফলস টিম

সামাজিক যোগাযোগ মাধ্যমে “ইরান সৌদি আরবের জিজান অঞ্চলে এক্সন মোবাইল এবং সৌদি আরামকোর যৌথ তেল সংস্থাকে লক্ষ্য করেছে।” দাবিতে একটি ভিডিও শেয়ার করেছেন Zulkarnain Saer

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ২০২৪ সালের জুলাই মাসে ইয়েমেনের হোদেইদাহ বন্দরে ইসরায়েলি বিমান হামলার ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডের দৃশ্য। 

ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৪ সালের ২১ জুলাই এক্সে প্রকাশিত হুবহু একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ক্যাপশনে লেখা আছে, “ইয়েমেনের হোদেইদাহ বন্দরে হামলা চলছে এবং শত শত বেসামরিক লোক নিহত হয়েছে।” 

যাচাইয়ে ইয়েমেন-ভিত্তিক একটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে  ২০২৪ সালের ২০ জুলাই একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ক্যাপশনে লেখা আছে, “#হোদেইদাহ বন্দরে ইসরায়েলি বিমান হামলার নতুন ফুটেজ।” এই ফুটেজটি আপলোড করা হয়েছে।

আলজাজিরায় ২০২৪ সালের ২০ জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, তেল আবিবে হুতি বিদ্রোহীদের একটি ড্রোন হামলার জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের হোদেইদাহ বন্দরে এই বিমান হামলা চালায়। ওই হামলায় বন্দর এলাকার তেলের ডিপো এবং একটি বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়, যার ফলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইসরায়েলের ওই হামলায় অন্তত ৬ জন নিহত এবং ৮৭ জন আহত হয়েছিলেন।

অর্থাৎ, সৌদি আরবে ইরানের হামলা দাবিতে দাবিতে প্রচারিত ভিডিওটি ২০২৪ সালের জুলাই মাসে ইয়েমেনের হোদেইদাহ বন্দরে ইসরায়েলি বিমান হামলার ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডের দৃশ্য।

 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট