গেমিং ভিডিওকে আমেরিকার সামরিক ঘাঁটিতে ইরানের হামলা দাবিতে প্রচার

ফ্যাক্ট অর ফলস টিম

সম্প্রতি, “পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে বিমান হা/ম/লা করেছে আইআরজিসি” দাবিতে একটি ভিডিও প্রচারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দেখুন এখানে এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, গতবছরের অক্টোবরে প্রচারিত গেমিং ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ‘MKIceAndFire’ নামক ইউটিউব চ্যানেলে গতবছরের ১০ অক্টোবর ‘BATTLEFIELD 6 Gameplay Walkthrough Campaign FULL GAME [4K 60FPS PS5 PRO] – No Commentary’ প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

উক্ত ভিডিওর ৪ মিনিট ৩০ সেকেন্ড অংশ থেকে ৫ মিনিট ০৮ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। ভিডিওটি ব্যাটলফিল্ড-৬ নামক ভিডিও গেমের।

অর্থাৎ, গেমিং ভিডিওকে পারস্য উপসাগরে অবস্থিত আমেরিকার সামরিক  ঘাঁটিতে ইরানের হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট